- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বিশ্বম্ভরপুরে ছাত্রদলের পৃথক বিক্ষোভ মিছিল

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিএপির ছাত্র বিষয়ক সম্পাদক ও ছাত্র দলের সাবেক কেন্দ্রিয় সভাপতি শহীদ উদ্দিন চৌধুরী এনির মুক্তির দাবিতে বিশ্বম্ভরপুর উপজেলা ছাত্রদলের দুই গ্রুপের পৃথক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকালে জেলা বিএনপির সাবেক সভাপতি ফজলুল হক আছপিয়া ও জেলা ছাত্রদল অহবায়ক নুরুল ইসলাম নুরুলের অনুসারী ছাত্রদলের বিক্ষোভ মিছিলটি উপজেলা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সমাবেশে মিলিত হয়।
উপজেলা ছাত্রদলের সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন ছাত্রদলের সাবেক সভাপতি আশিকুর রহমান আশিক, সাবেক ছাত্রদল নেতা জাহাঙ্গির আলম, ফখরুজ্জামান, মকলিছ আহমদ শিহাব, মসরুজ্জামান শিমুল, রেজাউল হক সোহেল, সাইফুল ইসলাম, সামসুল কবির, কুহিনুর আলম রকি, কুহিনুর আহমদ, জিল্লুর রহমান রুমন, ইয়াহিয়া হাসান রুবেল, শাহ্ শামীম রাজিব, জাকির হোসেন, সৈয়দ আশরাফ, সেলিম, জাহাঙ্গির, আবু বক্কর, আক্তার হোসেন, আলমগীর, মামুন, বিশ্বজিত, ফারুক, এমদাদুল হক, মনির হোসেন, জিয়া শিশু কিশোর পরিষদের সভাপতি সুহাঙ্গীর আলম ও সদস্য মনির হোসেন।
এদিকে দুপুরে কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে একই দাবিতে জেলা বিএনপির নাসির উদ্দিন চৌধুরী ও দেওয়ান জয়নুল জাকেরীন অনুসারী উপজেলা ছাত্র দলের আরেকটি বিক্ষোভ মিছিল উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ  করে উপজেলার নতুন পাড়া আল মদিনা মার্কেটের সামনে সমাবেশে মিলিত হয়।
এতে বক্তব্য রাখেন ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম ছাত্র দল নেতা শেয়খুল ইসলাম, আলমগীর হোসেন, হারিছ মিয়া, হায়াতুল, আমিরুল, সাদ্দাম, ইকবাল, মিনহাজুল, তানবীর, জিয়াউল, লিসান, সাহিনুর, রাকিব, হযরত আলী প্রমুখ।

  • [১]