- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বিশ্বম্ভরপুরে ছাত্রলীগ নেতার উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুর উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি আক্তারুজ্জামান আলালের উপর সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে এবং দোষীদের দ্রুত গ্রেফতারসহ বিচারের দাবিতে উপজেলা ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও      প্রতিবাদ সমাবেশ হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিলটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা যুব লীগের সাবেক আহবায়ক নুরুল আলম সিদ্দিকী, উপজেলা আ.লীগের যুব ক্রীড়া বিষয়ক সম্পাদক অলিমান তালুকদার, উপজেলা সেচ্ছাসেবক লীগ নেতা জুয়েল আহমদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি হুমায়ূন কবির পাপন, সাধারণ সম্পাদক কামরুজ্জামান কামরুল, পলাশ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম, ছাত্রলীগ নেতা আতাউর রহমান সানি, সুহেল রানা প্রমুখ।

  • [১]