- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বিশ্বম্ভরপুরে জনপ্রতিনিধিদের সংবর্ধনা দিল শ্রমিকলীগ

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুর উপজেলা শ্রমিকলীগ সভাপতি মো. সাজ্জাদুর রহমান সাজু’র নেতৃত্বে সলুকাবাদ ইউপি নব-নির্বাচিত চেয়ারম্যান ইউপি সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যদের আনুষ্ঠানিকভাবে শ্রমিকলীগের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। সোমবার সলুকাবাদ ইউপি মিলনায়তনে ইউপি   
শ্রমিকলীগ সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও পলাশ ইউপি শাখা শ্রমিকলীগ সভাপতি এ.এ.এম সাদ্দাম এবং সাধারণ সম্পাদক সুব্রত সরকার পার্থ’র পরিচালনয় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগ সভাপতি বেনজীর আহমেদ মানিক। প্রধান বক্তা উপজেলা শ্রমিকলীগ সভাপতি ও জেলা পরিষদে নির্বাচনে ৫নং ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী মো.সাজ্জাদুর রহমান সাজু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান সুলেমান তালুকদার, উপজেলা আ’লীগ সহ সভাপতি মো.মহরম আলী, আ’লীগ যুগ্ম সাধারন সম্পাদক মোবারক আলী, শ্রমিকলীগ সাধারন সম্পাদক মতিউর রহমান মতি প্রমুখ।
অনুষ্ঠানে সলুকাবাদ ইউপি নবনির্বাচিত চেয়ারম্যান মো.রওশন আলী ও ইউপি সদস্য এবং সংরক্ষিত মহিলা সদস্যদেরকে শ্রমিকলীগের পক্ষ থেকে ক্রেষ্ট প্রদান করা হয়। জনপ্রতিনিধিদের নিয়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

  • [১]