- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বিশ্বম্ভরপুরে জন্মাষ্টমী উদযাপন

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুরে স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে শ্রীকৃষ্ণের জন্মষ্টমীর পূজা অনুষ্ঠত হয়েছে। মঙ্গলবার বিভিন্ন মন্দিরে শ্রীকৃষ্ণ পূজা, গীতাযজ্ঞ, প্রসাদ বিতরণ ও প্রার্থনাসহ অনুষ্ঠিত হয়।
কোভিড-১৯ থেকে মুক্তির জন্য দেশ, জাতি তথা বিশ^শান্তি কামনায় প্রতিটি পূজা অনুষ্ঠানে বিশেষ প্রার্থনা করা হয়। উপজেলা সদর কৃষ্ণনগর শ্রীধরপুর আখড়া, আদাখালী আখড়া, লালারগাঁও, পলাশ, ফতেপুর, শক্তিয়ারখলা, কাইতকোনা, খলাচানপুর, নয়াবারুঙ্কাসহ বিভিন্ন মন্দিরে ও বাড়িতে জন্মাষ্টমীর পূজা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ উপজেলা শাখার সভাপতি জীবন কৃষ্ণ দাস ও সাধারণ সম্পাদক সাংবাদিক স্বপন কুমার বর্মন দেশ, জাতি তথা বিশ^শান্তি কামনায় জন্মাষ্টমীর শুভেচ্ছা জানান। করোনা ভাইরাসের কারণে এ বছর আনন্দ শুভাযাত্রা, সাংস্কুৃতিক অনুষ্ঠান, আলোকসজ্জার মত বিপুল ভক্তবৃন্দের সমাবেশ থেকে বিরত রাখা হয়।

  • [১]