- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বিশ্বম্ভরপুরে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুর উপজেলায় জলবায়ু পরিবর্তন সম্পর্কিত নীতি, কৌশল এবং হস্তক্ষেপে জেন্ডার সম্পর্কিত বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়।
সোমবার সকালে বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. সাদিউর রহিম জাদিদ।
ব্র্যাক ইউনিভার্সিটির কর্মকর্তা মুহাই মিনুল কবির জলবায়ু পরিবর্তন সম্পর্কিত নীতি, কৌশল এবং হস্তক্ষেপে জেন্ডার সম্পর্কিত বিষয় প্রজেক্টর এর মাধ্যমে উপস্থাপন করেন। কর্মশালায় বিশ্বম্ভরপুর উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, স্থানীয় সাংবাদিক, নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের প্রতিনিধি সহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।
জলবায়ু পরিবর্তন সম্পর্কিত নীতি, কৌশল এবং হস্তক্ষেপে জেন্ডার সম্পর্কিত বিষয়ে মতামত ব্যক্ত করেন, ফতেপুর ইউপি চেয়ারম্যান মো. ফারুক আহমদ, উপজেলা ভার্ট ম্যানেজার সাইদুল ইসলাম, উপজেলা ব্রাক ম্যানেজার তাপস চক্রবর্তী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিকুল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আব্দুর রহমান, শক্তিয়ার খোলা ফরেষ্ট ভিট অফিসের কর্মকর্তা আনোয়ার হোসেন, সমবায় কর্মকর্তা রুহুল হাসান, উপজেলা মৎস্য কর্মকর্তা মেহেদী হাসান ভূঁইয়া, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার সালাউদ্দিন,, জন স্বাস্থ্য প্রকৌশলী মৃদুল কান্তি সরকার, সমাজসেবা কর্মকর্তা রোমান হাসান, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল মান্নান , বিশ্বম্ভরপুর পুর প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন, সাধারণ সম্পাদক সালেহ আহমদ, উপজেলা বি আর ডিবি কর্মকর্তা,ও শিক্ষক প্রতিনিধি প্রমুখ।

  • [১]