- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বিশ্বম্ভরপুরে জলাতঙ্ক রোগ নির্মূলে অবহিতকরণ সভা

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বাংলাদেশ থেকে জলাতঙ্ক রোগ নির্মূলের লক্ষ্যে ব্যাপক হারে কুকুরের টিকাদান (এমডিভি) কার্যক্রম ২০২১ উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে উপজেলা স্বাস্থ্য ও প,প,কর্মকর্তা, ডাক্তার আবুল বাশার মোহাম্মদ ওসমান হায়দার মজুমদারের সভাপতিত্বে মূল বিষয়বস্তু উপস্থাপন করেন এমডিজির সুপারভাইজার মিল্লাদুর রহমান।
প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহি অফিসার মোহাম্মদ সাদি উর রহিম জাদিদ।
উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার ডাক্তার মৌমিতা চৌধুরী, ডাক্তার সুমাইয়া আফরিন শান্তা, পলাশ ইউপি চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, বাদাঘাট দক্ষিণ ইউপি চেয়ারম্যান এরশাদ মিয়া, থানার প্রতিনিধি পঙ্কজ ঘোষ, সেনিটারী ইন্সপেক্টর তাপস চক্রবর্তী, এমডিভি সদস্য ইয়াসিন আহমেদ, প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন, সাধারণ সম্পাদক সালেহ আহমদ সহ স্বাস্থ্য ও বিভিন্ন দপ্তরের প্রতিনিধিগণ।

  • [১]