- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বিশ্বম্ভরপুরে জাগরণী চক্র ফাউন্ডেশনের সভা

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুর উপজেলায় ইউনিসেফের সহযোগিতায় জাগরণী চক্র ফাউন্ডেশনের এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদ মিলনায়তনে সভায় সভাপতিত্ব করেন ইউনিসেফের সিলেট ফিল্ড অফিস প্রধান কাজী দিল আফরোজ ইসলাম।
জাগরণী চক্র ফাউন্ডেশনের টেকনিক্যাল কো-অর্ডিনেটর মুঃ সুরুজ সালেকিনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বম্ভরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিল্পী রানী মোদক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সরকারি দিন্দ্রে বর্মন ডিগ্রী কলেজের অধ্যক্ষ বিমলাংশু রায়, উপজেলা যুব উন্নয়ন অফিসার মো. আব্দুল মান্নান, সহকারী শিক্ষা অফিসার মো. মাহমুদুল হাসান, সলুকাবাদ ইউপি চেয়ারম্যান নূরে আলম সিদ্দিকী তপন, ফতেপুর ইউ,পি চেয়ারম্যান মো. ফারুক আহমদ, প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন।

  • [১]