বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘জুলি ও কুরি’ শান্তিপদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপিত হয়েছে। রবিবার উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধু ম্যুরাল প্রাঙ্গণে এ উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নিবার্হী অফিসার মো. সাদি উর রহিম জাদিদ।
শিক্ষক অঞ্জন কুমার দে’র সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. সফর উদ্দিন। বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকতার্ কৃষিবিদ মো. নয়ন মিয়া, উপজেলা আওয়ামী লীগ সভাপতি বেনজির আহমদ মানিক, সরকারি মডেল উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক সাজ্জাদুর রহমান সাজু, সাবেক উপজেলা কমান্ডার মো. আপ্তাব উদ্দিন।
আলোচনা সভার পর চিত্রাংকন ও কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। শেষে ছিল বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।