বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুরে জাতীয় ও আন্তজার্তিক ক্রীড়া দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে ‘স্মাট বাংলাদেশ, স্মার্ট ক্রীড়াঙ্গন শেখ হাসিনার দর্শন’ প্রতিপাদ্যকে সামনে রেখে এক বর্ণাঢ্য র্যালি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে উপজেলা প্রশাসন প্রাঙ্গণে সহকারি কমিশনার (ভূমি) শিল্পী রানী মোদকের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগ সভাপতি বেনজির আহমদ মানিক, সরকারি মডেল উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক সাজ্জাদুর রহমান সাজু, উপজেলা যুব উন্নয়ন কর্মকতার্ আবদুল মান্নান, উপজেলা সমবায় কর্মকতার্ রুহুল হাসান, প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন, উপজেলা প্রশাসনিক কর্মকতার্ জয়ন্ত কুমার তালুকদার, উপজেলা প্রশাসনের অফিস সুপার অজিত কুমার দে, সিএ জয়ন্ত কুমার তালুকদার, লিটল বার্ড একাডেমীর প্রধান শিক্ষক জীবন কৃষ্ণ দাশ, উপজেলা প্রশাসনের নাজির সন্তোষ কুমার সরকার, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সোহাগ মিয়া, সদস্য জাহাঙ্গীর আলম, জাতীয় পার্টির নেতা হিফজুর আহমদ প্রমুখ।