- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বিশ্বম্ভরপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে র‌্যালি, সভা ও মাছের পোনা অবমুক্ত

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে র‌্যালি, আলোচনা সভা, মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ ও মৎস্য খামারীদের মাঝে মাছের খাদ্য বিতরণ করা হয়েছে।
সোমবার সকালে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে এক বর্ণাঢ্য র‌্যালি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে উপজেলা পরিষদ গণমিলনায়তনে ‘নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. সাদি উর রহিম জাদিদ’র সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা জনাব মেহেদী হাসান।
সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. সফর উদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা. আব্দুল্লাহ ফারুক মারুফী, উপজেলা কৃষি কর্মকর্তা মো. নয়ন মিয়া প্রমুখ।
এ ছাড়াও করচারও হাওরে মাছের পোনা অবমুক্ত করা হয় এবং মৎস্য খামারীদের মাঝে মাছের খাদ্য বিতরণ করা হয়।

  • [১]