- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বিশ্বম্ভরপুরে জাতীয় যক্ষা নিয়ন্ত্রণ কর্মসূচির সভা

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুরে উপজেলা স্বাস্থ্য ও প. প. বিভাগ এবং ব্র্যাক যক্ষা কর্মসূচির আয়োজনে জাতীয় যক্ষানিয়ন্ত্রণ কর্মসূচির সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে সভায় সভাপত্বিত করেন উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা, ডা. আব্দুলাহেল মারুফ ফারুকী। ব্র্যাকের ফিল্ড অর্গানাইজার মো. কবির চৌধুরীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা ব্র্যাক প্রোগ্রাম অর্গানাইজার আজিজুল হাকিম। বক্তব্য রাখেন স্বাস্থ্য বিভাগের মেডিকেল অফিসার ডা. মৌমিতা চৌধুরী, ডা. মো. রমজানুল হক, বাদাঘাট (দ.) মো. ছবাব মিয়া, সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মো. আহসান হাবিব, প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন, স্বাস্থ্য বিভাগের টিএলসিএ মো. আশিকুর রহমান, ব্র্যাকের রনক আক্তার চৌধুরী, ইউপি সদস্য আক্তারুজ্জামান, মনিরুজ্জামান মনির, স্বপন পাল, যোগেন্দ্র দাশ প্রমুখ। বক্তাগণ যক্ষা প্রতিরোধে সামাজিকভাবে সচেতনামূলক কার্যক্রম পরিচালনা করতে সকলের প্রতি আহবান জানান।

  • [১]