বিশ্বম্ভরপুর প্রতিনিধি
‘সবার জন্য প্রয়োজন, জন্ম ও মৃত্যুর পরপরই নিবন্ধন’ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় জন্ম ও মৃত্যু দিবস উদযাপন উপলক্ষে সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার সাদিউর রহিম জাদিদ’র সভাপতিত্বে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষে সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসমা বিনতে রফিক, উপজেলা ভাইস চেয়ারম্যান তাজ্জাত আলী খান, ফতেপুর ইউপি চেয়ারম্যান রঞ্জিত চৌধুরী রাজন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আব্দুর রহমান, পরিবার পরিকল্পনা পরিদর্শক ধীরাজ, এফডব্লিউএ মোসাম্মৎ শাহিনা বেগম।
এছাড়া বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সচিব, উদ্যোক্তা, বিভিন্ন দপ্তর্রের কর্মকর্তা, স্বাস্থ্য বিভাগ ও পরিবার পরিকল্পনা বিভাগের পরিদর্শক সহ স্থানীয় সাংবাদিক উপস্থিত ছিলেন।