- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বিশ্বম্ভরপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুত্তি দিবস পালিত

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
‘মুজিব বর্ষের সফলতা, দুর্যোগ প্রস্তুতিতে গতিশীলতা’ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্বম্ভরপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও ত্রাণ মন্ত্রনালয়ের সহযোগিতায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. সাদি উর রহিম জাদিদ। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শফিউল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. সফর উদ্দিন।
বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তাজ্জত আলী খান, উপজেলা কৃষি কর্মকর্তা মো. নয়ন মিয়া, উপজেলা ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা মো. জাকির হোসেন, প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন।
এসময় উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ মো. ইকবাল হোসেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুর রহমান, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. রোমান সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা শিক্ষক প্রতিনিধি, ছাত্রছাত্রী ও অন্যান্য সর্বস্থরের লোকজন।

  • [১]