বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুরে জাতীয়পার্টির ৩৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার বিকাল ৩টায় উপজেলা মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা জাতীয় পার্টি’র সভাপতি মো. আব্দুর রহমান।
কৃষি ও যুব বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলামের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল কাদির, জাতীয় পার্টির নেতা মোর্শেদ, বাদাঘাট দক্ষিণ ইউপি চেয়ারম্যান এরশাদ মিয়া, পলাশ ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান বুলবুল আহমদ, জাতীয় পার্টির নেতা মো. চাঁন মিয়া কমান্ডার, কুরবান আলী, নুরুল হক, হোসাইন আহমদ, আমিন হোসেন, পাটান, কবির, বাদল, আব্দুর রহমান, সিতারা মিয়া, মো. ইসকন্দর আলী, মো. তারা মিয়া, মো. আনোয়ার সিরাজ প্রমুখ।