বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুর উপজেলায় নবগঠিত জাতীয় পার্টির আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহষ্পতিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে পরিচিতি সভায় জাতীয় পার্টির নবগঠিত আহ্বায়ক আব্দুর রহমানের সভাপতিত্বে ও সিরাজুল ইসলামের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন আহবায়ক কমিটির সদস্য সচিব মোঃ আব্দুল কাদির।
প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির আহ্বায়ক কমিটির সদস্য-সচিব মনিরুদ্দীন মনির, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ সদর উপজেলার জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজু।
বক্তব্য রাখেন, উপজেলা জাতীয় পার্টির আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক ডাক্তার চান মিয়া, যুগ্ম আহবায়ক হাবিলদার মো. মোরশেদ মিয়া, উপজেলা যুব সংহতির সভাপতি ও বাদাঘাট দক্ষিণ ইউপি চেয়ারম্যান মোহাম্মদ এরশাদ মিয়া, জাতীয় পার্টির নেতা হিফজুর রহমান, হোসাইন আহমদ, স্বপন পাল, কামরুজ্জামান বুলবুল, মনির হোসেন, সোহেল মিয়া, মনসুর চৌধুরী প্রমুখ।
সভার শুরুতেই জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট হুসেইন মুহাম্মদ এরশাদের আত্মার শান্তি কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়।