বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুর উপজেলায় জাতীয় পুষ্টি সপ্তাহ পালন উপলক্ষে উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সম্মেলন কক্ষে উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা, উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সদস্য সচিব ডাক্তার আব্দুল্লাহ হেল মারুফ ফারুকীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. সফির উদ্দিন।
বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তাজ্জত খান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও কাটাখালি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেনজির আহমদ মানিক, সেভ দ্য চিলড্রেন এর সিনিয়র প্রজেক্ট অফিসার রিক্তা দাস, প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন প্রমুখ।
বক্তাগণ জাতীয় পুষ্টি সপ্তাহের গুরুত্ব আরোপ করে উপজেলার তৃণমূল পর্যায় থেকে শুরু করে সর্বক্ষেত্রে সর্বস্তরের মানুষকে সচেতন করে তোলার উপর গুরুত্বারোপ করেন।
আলোচনা সভার পূর্বে র্যালি এবং স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে পুষ্টি বিষয়ক সচেতনতা মূলক একটি বিল বোর্ড স্থাপন করা হয়।