বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুরে জাতীয় বিদ্যুৎ সপ্তাহ উপলক্ষে ‘জ্বালানী নিরাপত্তায় বিশ্বব্যাপী কয়লার ভূমিকা’ শীর্ষক বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির আয়োজনে প্রতিযোগিতায় উপজেলার কলেজ, স্কুল ও মাদ্রাসর ছাত্র/ছাত্রীরা অংশগ্রহণ করে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ছরুয়ার আলমের পরিচালনায় বিচারকের দায়িত্ব পালন করেন উপজেলা ভা.প্রা. প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অনুকুল চন্দ্র দাস, মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজ্জাদুর রহমান সাজু, ডিবিডি কলেজের প্রভাষক মো. শহিদু উল্লাহ।
প্রতিযোগিতায় প্রথম হয়েছে ধনপুর আছমত আলী উচ্চ বিদ্যালয়ের ছাত্রী হীরা আক্তার, দ্বিতীয় হয়েছে একই বিদ্যালয়ের ছাত্র মো. শামিম, তৃতীয় হয়েছে মুরারী চাঁদ উচ্চ বিদ্যালয়ের ছাত্র অমিত দাস।