- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বিশ্বম্ভরপুরে জাতীয় ভোটার দিবস পালন

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুরে জাতীয় ভোটার দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে জাতীয় ভোটার দিবস উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলা সদরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে ‘মুজিব বর্ষের অঙ্গীকার, রক্ষা করবো ভোটাধিকার’ প্রতিপাদ্যকে সামনে রেখে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. সাদি উর রহিম জাদিদ’র সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন অফিসার (ভাঃ প্রাঃ) উত্তম কুমার রায়।
নির্বাচন অফিসের সহকারি তাপস চন্দ্র’র পরিচালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা আ.লীগ সাধারণ সম্পাদক নুরুল আলম সিদ্দিকী, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আব্দুর রহমান।
বক্তাগণ সঠিক ভোটার তালিকা প্রণয়ন ও সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ভোটারধিকার প্রয়োগে মুজিব বর্ষের অঙ্গীকার বাস্তবায়নে সচেতন হতে সকলের প্রতি আহবান জানান।

  • [১]