বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুরে জাতীয় শিক্ষা সপ্তাহ’র প্রতিযোগিতায় বিভিন্ন বিষয়ে বিজয়ীদের মধ্যে পুরুস্কার বিতরণ করা হয়। বুধবার (২৫ মে ) দুপুরে উপজেলা গণমিলনায়তনে উৃপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা বিভাগের আয়োজনে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জসিম উদ্দিন
ও প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ হারুনুর রশিদ। ডিভিডি কলেজের ছাত্রী জেসমিনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ ছরুয়ার আলম। আরো বক্তব্য রাখেন ডিভিডি কলেজের অধ্যাক্ষ বিমালাংশু রায়, মেরুয়াখলা মমিনিয়া ফাজিল মাদ্রাসার অধ্যাক্ষ মোঃ নজরুল ইসলাম, আওয়ামিলীগ সভাপতি বেনজির আহমেদ মানিক, মুরারীচাদ উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক সিতেশ রঞ্জন তালুকদার, পলাশ উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক আব্দুল মান্নান, ডিভিডি কলেজের সহ-অধ্যাপক মজিবুর রহমান, প্রভাষক রেশমা আক্তার প্রমুখ।