- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বিশ্বম্ভরপুরে জামানত হারাচ্ছেন ১১ জন

স্টাফ রিপোর্টার
বিশ্বম্ভরপুর উপজেলার ৫ ইউপি নির্বাচনে ৩০ জন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে জামানত হারাচ্ছেন ১১ জন। অর্থাৎ উপজেলায় প্রায় ৩৬.৬৬ বা প্রায় ৩৭ শতাংশ প্রার্থীই জামানত হারাবেন। নির্বাচনী বিধি অনুযায়ী কোন প্রার্থী কাস্টিং ভোটের আট ভাগের এক ভাগ ভোট না পেলে তার জামানতের টাকা বাজেয়াপ্ত করা হয়। নির্বাচন কমিশনের এই বিধি অনুযায়ী এই চেয়ারম্যান প্রার্থীরা জামানত হারাতে যাচ্ছেন। এরমধ্যে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী রয়েছেন ২ জন।
নির্বাচনী ফলাফলে দেখা যায়, ধনপুর ইউনিয়নে জামানত হারাবেন ৩ জন চেয়ারম্যান প্রার্থী। এরমধ্যে মোহাম্মদ নুরুল আলম (টেলিফোন) প্রতীকে পেয়েছেন ৮৭৪ ভোট, মো. শাহিন আলম (হাতপাখা) প্রতীকে পেয়েছেন ৪৪০ ভোট এবং আওয়ামী লীগ মনোনীত (নৌকা) প্রতীকের প্রার্থী মো. হযরত আলী ১১১৬ ভোট। এই ইউনিয়নে মোট ভোটার ২৭ হাজার ৭৯১ জন। ভোটাধিকার প্রয়োগ করেছেন ২০ হাজার ৪৫৩ জন। এরমধ্যে বৈধ ভোটের সংখ্যা ১৯ হাজার ৯৬৬ এবং বাতিল ভোটের সংখ্যা ৪৮৭। জামানত ফিরে পেতে প্রার্থীদের ২ হাজার ৫৫৭ ভোট পেতে হতো।
ফতেপুর ইউনিয়নে জামানত হারাবেন ২ জন চেয়ারম্যান প্রার্থী। এরমধ্যে আওয়ামী লীগ মনোনীত (নৌকা) প্রতীকের প্রার্থী মো. হেলাল উদ্দিন পেয়েছেন ৭৯৫ ভোট এবং মোহাম্মদ মকবুল হোসাইন (মোটরসাইকেল) প্রতীকে পেয়েছেন ১৬৮৯ ভোট। এই ইউনিয়নে মোট ভোটার ১৯ হাজার ৪৯২ জন। ভোটাধিকার প্রয়োগ করেছেন ১৪ হাজার ৮৭৬ জন। এরমধ্যে বৈধ ভোটের সংখ্যা ১৪ হাজার .৬৩০ এবং বাতিল ভোটের সংখ্যা ২৪৬। জামানত ফিরে পেতে প্রার্থীদের ১ হাজার ৮৬০ ভোট পেতে হতো।
পলাশ ইউনিয়নে জামানত হারাবেন ৫ জন চেয়ারম্যান প্রার্থী। বিল্টু দেব নাথ (অটোরিক্সা) প্রতীকে পেয়েছেন ১০৪ ভোট, মো. ফারুক উদ্দিন (আনারস) প্রতীকে পেয়েছেন ৪০৩ ভোট, মো. ফুল মিয়া (রজনীগন্ধা) প্রতীকে পেয়েছেন ১৪ ভোট, মো. রফিকুল ইসলাম (চশমা) প্রতীকে পেয়েছেন ২৭৪ ভোট এবং স্বপন দাশ (টেবিলফ্যান) প্রতীকে পেয়েছেন ১০৭ ভোট। এই ইউনিয়নে মোট ভোটার ২০ হাজার ৭২৭ জন। ভোটাধিকার প্রয়োগ করেছেন ১৫ হাজার ৮৫৬ জন। এরমধ্যে বৈধ ভোটের সংখ্যা ১৫ হাজার .৪৮৫ এবং বাতিল ভোটের সংখ্যা ৩৭১। জামানত ফিরে পেতে প্রার্থীদের ১ হাজার ৯৮২ ভোট পেতে হতো।
সলুকাবাদ ইউনিয়নে জামানত হারাবেন ১ জন চেয়ারম্যান প্রার্থী। মো. মহরম আলী (আনারস) ২৪২৪ ভোট। এই ইউনিয়নে মোট ভোটার ২৬ হাজার ২৮ জন। ভোটাধিকার প্রয়োগ করেছেন ২০ হাজার ২৩১ জন। এরমধ্যে বৈধ ভোটের সংখ্যা ১৯ হাজার .৯৯১ এবং বাতিল ভোটের সংখ্যা ২৪০। জামানত ফিরে পেতে প্রার্থীদের ২ হাজার ৫২৯ ভোট পেতে হতো।

  • [১]