বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুরে জেলা তথ্য অফিসের আয়োজনে শিশু ও নারী উন্নয়ন যোগাযোগ শীর্ষক (৫ম পর্যায়) প্রকল্পের আওতায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার উপজেলার নতুন পাড়ায় বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা তথ্য অফিসের উপ-পরিচালক মো. আব্দুল ছাত্তার।
জেলা তথ্য অফিসের সহকারি শরীফ হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন, উপজেলা মহিলা বিষয়ক অফিসের প্রশিক্ষক জান্নাত মরিয়ম এবং উপস্থিত মহিলাদের পক্ষে সৈয়দা আছমা।
সভায় শিশু ও নারী নির্যাতন, বাল্য বিবাহ বন্ধ সহ বিভিন্ন সচেতনতা মূলক বক্তব্য প্রধান করা হয়।
এর আগে উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে নবাগত জেলা তথ্য অফিসার মো. আব্দুল ছাত্তারকে প্রেসক্লাবে ফুলের তোড়া দিয়ে বরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন, সাধারণ সম্পাদক সালেহ আহমদ, সাংগঠনিক সম্পাদক চিত্তরঞ্জন গোস্বামী, কোষাধ্যক্ষ আশরাফুল ইসলাম পারভেজ, সদস্য নুরুল ইসলাম ও মিজানুর রহমান।