- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বিশ্বম্ভরপুরে জেলা তথ্য অফিসের প্রচারণা

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুরে জেলা তথ্য অফিস করোনা ভাইরাস প্রতিরোধে জনসাধারণকে সচেতন করার লক্ষ্যে উপজেলার বিভিন্ন এলাকায় প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
শনিবার দুপুরে জেলা তথ্য অফিসার মোঃ আনোয়ার হোসেনের নেতৃত্বে করোনা ভাইরাস প্রতিরোধে জনসাধারণকে সচেতনতা করার লক্ষ্যে একটি টিম মাইকিং ও লিফলেট বিতরণ করে।
তারা বিশ্বম্ভরপুর সদরে আসলে উপজেলা প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন ও সাধারণ সম্পাদক সালেহ আহমদ প্রচারণা কার্যক্রমের জেলা তথ্য অফিসার কে সহযোগিতা করছেন।
উল্লেখ্য যে, করোনা ভাইরাস প্রতিরোধে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ইতি পূর্ব থেকেই বিশ্বম্ভরপুর প্রেসক্লাব সাংবাদিকগণ বিভিন্নভাবে ব্যাপক প্রচার-প্রচারণা ও সংবাদ পরিবেশন করে আসছেন।

  • [১]