- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বিশ্বম্ভরপুরে জেলা তথ্য অফিসের কর্মশালা

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুরে জেলা তথ্য অফিসের আয়োজনে শিশু ও নারী উন্নয়নে যোগাযোগ কার্যক্রম শীর্ষক প্রকল্পের আওতায় জিওবি খাতের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে জেলা তথ্য অফিসার আনোয়ার হোসেন এর সভাপতিত্বে¡ প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার তানিয়া সুলতানা, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা    ভাইস চেয়ারম্যান সুলেমান তালুকদার, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) অনুকূল চন্দ্র দাস, বিশ^ম্ভরপুর প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন। আরো বক্তব্য রাখেন বিশ^ম্ভরপুর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলীপ কুমার, কেয়ার এর বিশ^ম্ভরপুর উপজেলা প্রতিনিধি বাহারুল আলম প্রমুখ।

  • [১]