- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বিশ্বম্ভরপুরে ঝুঁকির মধ্যে কয়েকটি বাঁধ

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুর উপজেলায় নদীতে পানি বাড়ায় করচার হাওরের ১ নং পিআইসির হরিমনের ভাঙ্গা, ৩ নং পিআইসির বেকা বাঁধ, হালির হাওরের ১৭ নং পিআইসির কালা গাঙের ক্লোজার, খালেকের খাড়া, আঙ্গারুলী হাওরের আবুয়া ক্লোজার সহ কয়েকটি বাঁধ ঝঁুকির মধ্যে রয়েছে।
কৃষকরা বলছেন, পার্শ্ববতীর্ নদীতে পানি বাড়তে থাকায় প্রতিদিনই ঝুঁকি বাড়বে। তাই সার্বক্ষণিক প্রতিটি বাঁধে পাহারার ব্যবস্থা করতে হবে এবং প্রয়োজনে জরুরী মেরামতও করতে হবে।
এদিকে আঙ্গারুলী হাওরের ৯ নং পিআইসির খাদ্য গোদামের নিকট একটি ক্লোজারে ছোট ছোট গর্ত হয়ে পানি প্রবেশ করার উপক্রম হয়েছিল। খবর পেয়ে রবিবার সকালে উপজেলা নিবার্হী অফিসার সংশ্লিষ্টদের নিয়ে বাঁধে গিয়ে গর্তগুলো বন্ধ করার ব্যবস্থা করেন। তাৎক্ষণিকভাবে বাঁধের গোড়ায় বাঁশ, বস্তা, জিও ব্যাগ ও মাটি ফেলে গর্তগুলো বন্ধ করা হয়।
স্থানীয় কৃষকরা জানান, বাঁধের পার্শ্ববতীর্ নদীতে অধিক পানি হওয়ায় এবং বৃষ্টিতে বাঁধের গোড়ায় গর্ত হয়ে পানি প্রবেশ করার উপক্রম হয়েছিল। জরুরী ভিত্তিতে কাজ না করলে ক্লোজারটি ভেঙে যাওয়ার আশংকা ছিল।
এসময় উপজেলা নিবার্হী অফিসারের সাথে ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. নয়ন মিয়া, পাউবোর সুনামগঞ্জ ১ এর উপ—বিভাগীয় প্রকৌশলী প্রীতম পাল, পিআইসি সভাপতি মো. কবির হোসেন।
উপজেলা নিবার্হী অফিসার মো. সাদি উর রহিম জাদিদ বলেন, ৯ নং পিআইসিতে খাদ্য গোদামের নিকট ক্লোজারে গর্ত হওয়ার খবর পেয়েই জরুরী ভিত্তিতে বাঁধ সুরক্ষা ও ঝুঁকিমুক্ত করার ব্যবস্থা করা হয়েছে। এছাড়া প্রতিটি বাঁধ নজরদারি রাখার জন্য পাউবোর কর্মকর্তা ও পিআইসিদেরকে নির্দেশ দেওয়া হয়েছে।

  • [১]