- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বিশ্বম্ভরপুরে ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
‘প্রগতিশীল প্রযুক্তি, অন্তর্ভুক্তিমূলক উন্নতি’ প্রতিপাদ্যকে সামনে রেখে ৬ষ্ঠ ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষে বিশ্বম্ভরপুরে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার উপজেলা প্রশাসনের আয়োজনে এক বর্ণাঢ্য র‌্যালি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু ম্যুরালের পাদদেশে এসে সভায় মিলিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. সাদিউর রহিম জাদিদের সভাপতিত্বে এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিল্পী রাণী মোদকের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. সফর উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি বেনজির আহমদ মানিক, সাধারণ সম্পাদক নুরুল আলম সিদ্দিকী। এর আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

  • [১]