- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বিশ্বম্ভরপুরে ডিজিটাল বাংলাদেশ দিবস উদযাপন

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুরে উপজেলা প্রশাসনে আয়োজনে ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষে বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ, র‌্যালি, ভিডিও প্রদর্শনী, শিক্ষার্থীদের মাঝে কুইজসহ প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বেলা ১১.৩০টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তপক অর্পণ শেষে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলা সদরের বিভিন্ন সড়ক পদক্ষিণ করে। এরপর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল প্রাঙ্গণে উপজেলা নির্বাহী অফিসার মো. সাদি উর রহিম জাদিদের সভাপত্বিতে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. সফর উদ্দিন।
মো. আলমগীর’র সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বম্ভরপুর থানার অফিসার ইনচার্জ মো. ইকবাল হোসেন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি মো. বেনজির আহমেদ মানিক, উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভা:প্রা) মো. মাহমুদুল হাসান প্রমুখ।

  • [১]