স্টাফ রিপোর্টার
বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)’র চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিকের নামে বিশ্বম্ভরপুর উপজেলায় একটি নি¤œ মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়েছে। বিশ্বম্ভরপুর উপজেলার ফতেহপুর ইউনিয়নের ফুলভরী গ্রামে বিদ্যালয়টি স্থাপন করা হয়েছে। পিএসসি চেয়ারম্যানের ভাগ্নে ও ফতেহপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মহিবুর রহমান তালুকদার ও এলাকাবাসীর উদ্যোগে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হয়েছে।
সম্প্রতি বই বিতরণ উপলক্ষে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ফতেহপুর ইউপির সাবেক চেয়ারম্যান ও স্কুল ব্যবস্থাপনা কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি মহিবুর রহমান তালুকদারের সভাপতিত্বে একটি সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন, স্থানীয় সাংবাদিক হাসান বশির, জাপা নেতা যামিনী কান্ত সরকার, পাঁচগাঁও এমদাদুল উলুম ইসলামিয়া ফুলভরি মাদ্রাসার মুহতামিম মাও. নূর আহমদ, স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জমির হোসেন, কমিটি সদস্য আব্দুন্নূর, আব্দুল লতিফ, এলেমান হোসেন, আব্দুল কাদির, মজিুবর রহমান, আতাউর রহমান, ইসমাঈল হোসেন, রুস্তুম আলী, সুন্দর আলী, মাও. আলী নূর, মোহাম্মদ আলী, আজিজুর রহমান, তোতা মিয়া, জাকির হোসেন, জহুর আলী, মরম আলী, ফারদুল মিয়া, মাসুক মিয়া, শিক্ষক সহিদ মিয়া শহিদ, আবু তাহের, পারুল আক্তার, সখিনা বেগম ও আব্দুল করিম প্রমুখ।
সভা শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ করা হয়।
উল্লেখ্য, পিএসসি চেয়ারম্যান কবি ড.মোহাম্মদ সাদিকের আপন ভাগ্নে মহিবুর রহমান তালুকদার তার মামার নামে ২০১৬ সালের প্রথম দিকে এই বিদ্যালয়টি চালু করেন।