- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বিশ্বম্ভরপুরে তথ্য অধিকার আইন সম্পর্কে বিতর্ক প্রতিযোগিতা

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
তথ্য অধিকার আইন সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাধ্যমিক পর্যায়ে ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে এক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে বিশ্বম্ভরপুর উপজেলা অডিটোরিয়ামে এ বিতর্ক প্রতিযোগিতায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহি অফিসার সাদি উর রহিম জাদিদ।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. ছানোয়ার হোসেনের সঞ্চালনায় বিচারকম-লীর দায়িত্ব পালন করেন, উপজেলা প,প, কর্মকর্তা মো. আব্দুর রহমান, উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা মৃদুল কান্তি সরকার ও সহকারী শিক্ষা কর্মকর্তা মাহমুদুল হাসান।
প্রতিযোগিতায় বিশ্বম্ভরপুর মডেল সরকারি উচ্চ বিদ্যালয়, শক্তিয়ারখলা উচ্চ বিদ্যালয়, রতারগাঁও স্কুল এন্ড কলেজ, ধনপুর উচ্চ বিদ্যালয়, বিশ্বম্ভরপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

  • [১]