- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বিশ্বম্ভরপুরে তথ্য অফিসের কর্মশালা

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুরে জেলা তথ্য অফিসের আয়োজনে শিশু ও নারী উন্নয়ন যোগাযোগ কার্যক্রম (৪র্থ পর্যায়) শীর্ষক প্রকল্পের আওতায় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নিবাহী কর্মকর্তা মোহাম্মদ জসিম উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ হারুনুর রশিদ।
জেলা তথ্য অফিসের সহকারি মো. শরিফ হোসেনের সঞ্চালনায় শিশু ও নারী উন্নায়ন যোগাযোগ বিষয় সহ বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার মো. আনোয়ার হোসেন।
এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা কর্মকর্তা  
মো. সিরাজুল ইসলাম, আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক দিলীপ রঞ্জন বিশ্বাস, মুক্তিখলা প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মো. মহিবুর রহমান, প্রাথমিক বিদ্যালয় শিক্ষিকা লাভলী রাণী দাশ, কেয়ার জিএসকের প্রকল্প কর্মকর্তা মো. বাহারুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন, সাধারণ সম্পাদক সালেহ আহমদ, সংবাদ কর্মী হাছান বশির।  

  • [১]