বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুর প্রেসক্লাবে সুনামগঞ্জ জেলার তথ্য অফিসের ব্যবস্থাপনায় সোমবার বেলা ১১টায় স্থানীয় সাংবাদিকদের নিয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
জেলা তথ্য অফিসার মো. আনোয়ার হোসেন বর্তমান সরকারের প্রধান মন্ত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যোগ ব্রাডিং বিষয়ক প্রচারের জন্য বিস্তারিত তুলে ধরে লিখিত বক্তব্য পাঠ করেন।
সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন, সাংগঠনিক সম্পাদক চিত্তরঞ্জন গোস্বামী, কোষাধ্যক্ষ আশরাফ পারভেজ, সদস্য নরুল ইসলাম, মিজানুর রহমান, সুনামকন্ঠ প্রতিনিধি হাসান বশির, তথ্য অফিসের মো. শরিফ সহ এলাকার সুধীজন উপস্থিত ছিলেন।