বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুরে বজ্রপাত নিরোধের জন্য তাল বীজ বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলা অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে তাল বীজ বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার সমির বিশ্বাস।
এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকতা মানিক মিয়া জানান, উপজেলার বজ্রপাত নিরোধের জন্য বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মন্দিরসহ বিভিন্ন রাস্তার পাশে ৩ হাজার ৭শত’ ৫০ টি তাল বীজ বিতরণ করা হয়।