- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বিশ্বম্ভরপুরে তিনদিন ব্যাপি ফলদ বৃক্ষ মেলা শুরু

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
এমপি অ্যাড. পীর ফজলুর রহমান মিছবাহ বলেছেন, ‘বৃক্ষের কোন বিকল্প নেই। ধর্মীয় ও সামাজিকভাবে প্রতিনিয়ত বৃক্ষের প্রয়োজন। বৃক্ষ আমাদেরকে অক্সিজেন দেয়, পুষ্টি চাহিদায় ফল দেয়, প্রাকৃতিক দূর্যোগ থেকে রক্ষা করে। তাই বৃক্ষ রোপণ ও পরিচর্জায় সামজিক আন্দোলন গড়ে তুলতে হবে।’
বুধবার উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগ কর্তৃক আয়োজিত তিনদিন ব্যপি ফলদ বৃক্ষ মেলা উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন।
উপজেলা পরিষদ গণমিলনায়তনে উপজেলা কৃষি    
কর্মকর্তা মুকসেদুল হকের সভাপতিত্বে ও উপসহকারী কৃষি কর্মকর্তা মশিউর রহমানের পরিচালনায় আরো বক্তব্য রাখেন জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের জেলা প্রশিক্ষক স্বপন কুমার সাহা, উপজেলা জাতীয় পার্টির সভাপতি আব্দুর রহমান, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা কামাল, জাতীয় যুবসংহতির সভাপতি মহিউদ্দিন মহিম, উপজেলা নার্সারী সমিতির পক্ষে  ফজলুল হক, প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন।
আলোচনা সভার আগে প্রধান অতিথি এমপি পীর মিসবাহ ফলদ বৃক্ষ মেলাঙ্গণে অংশগ্রহণকারী স্টলগুলো পরিদর্শন করেন এবং বিশ্বম্ভরপুর মডেল উচ্চ বিদ্যালয় আঙ্গিনায় রোপণের জন্য প্রধান শিক্ষক সাজ্জাদুর রহমান সাজুর নিকট কয়েকটি ফলদ বৃক্ষের চারা প্রদান করেন। এর পর উপজেলা প্রশাসন চত্ত্বরে আনুষ্ঠানিকভাবে একটি ফলদ বৃক্ষের চারা রোপন করেন তিনি। মেলায় উপজেলার বিভিন্ন স্থান থেকে নার্সারী, ফলসহ বিভিন্ন স্টল অংশগ্রহণ করেন।

  • [১]