বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুরে সিম ক্ষেত থেকে তিন সন্তানের জননীর গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।জানা যায়, উপজেলার সলুকাবাদ ইউনিয়নের গড়েরগাঁও নিবাসী আবদুস সাত্তারের স্ত্রী মদিনা বেগম (৩৫) গত ৮ ফেব্রুয়ারি নিজ বাড়ি থেকে নিখোঁজ হয়ে যান। অনেক খোঁজাখুঁজির পর মহিলার কোন সন্ধান পাওয়া যায়নি। গত শনিবার একই গ্রামের জয়নাল আবদীন তার সিম ক্ষেতে একটি নতুন কবর দেখে সন্দেহ হয়। পরে মাটিতে পোঁতা মহিলার লাশের সন্ধান পাওয়া যায়। বিশ্বম্ভরপুর
থানাকে জানালে রবিবার পুলিশ সিম ক্ষেত থেকে মহিলার পচা লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে। এ ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে আটক করা হয়েছে।
বিশ্বম্ভরপুর থানার এস আই পবিত্র সিংহ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ব্যাপারে মৃত মদিনা বেগমের পিতা আজিম উদ্দীন বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন।
বিশ্বম্ভরপুর থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।