- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বিশ্বম্ভরপুরে দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

বিশ্বম্ভরপুর  প্রতিনিধি
বিশ্বম্ভরপুরে আর্থ সামাজিক সেবা মূলক চেরেডি সংস্থা কেপ (ঈঅচ ) ফাইন্ডেশন ইউকে এর উদ্ধোগে আসন্ন রমজান মাস উপলক্ষে উপজেলার হত দরিদ্রদের মাাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। মঙ্গলবার বিকালে বিশ্বম্ভরপুর উপজেলা প্রশাসন প্রাঙ্গণে কেপের উদ্ধোগে উপজেলার ১০০ টি হত দরিদ্র পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী চাউল, ডাল, তৈল, লবন, পেয়াজ, ছানা, খেজুর সহ ভাল মানের খাদ্য সমাগ্রী বিতরণ করেন। খাদ্য সামগ্রী বিতরণ কালে কেপ ফাউন্ডেশনের ফাউন্ডার আব্দুর নুর হুমায়ুন ও  বাংলাদেশের সমন্ময়ক সাইদ চোধুরী, ফয়সল উদ্দিন, আ. সহিদ মুহিদ, সিলেটের দেলোয়ার হোসেন, রাসেল আহমেদ, কবির উদ্দিন, আবু মুসা, তামিম মুশাহিদ, মিজান উদ্দিন, চ্যানেল এস প্রতিনিধি সাংবাদিক রাজ উদ্দিন এবং সংস্থার বিশ্বম্ভরপুর প্রতিনিধি শেখ জুবায়ের, এফ এফ সাদিকুর রহমান,একরাম হোসেন।

  • [১]