বিশ্বম্ভরপুর প্রতিনিধি
দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ পালনের লক্ষে বিশ্বম্ভরপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে প্রতিরোধ কমিটির অস্থায়ী কার্যালয়ে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবু জাফর ওসমানীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক স্বপন কুমার বর্মন’র পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন সহ-সভাপতি ক্বারী গিয়াস উদ্দিন, সহ-সভাপতি হালিমা খাতুন, সদস্য আব্দুল হান্নান, এম এ আবুল খায়ের, মোঃ জমির হোসেন, আশিষ হাজং।
এছাড়াও বিশ্বম্ভরপুর উপজেলা কমিটিকে বিগত কার্যক্রমে সিলেট বিভাগের মধ্যে ৩য় স্থান অর্জন করায় সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষকে ধন্যবাদ ও অভিনন্দন জানানো হয়।