বিশ্বম্ভরপুর প্রতিনিধি
হোলি উৎসবের মধ্য দিয়ে বিশ্বম্ভরপুর উপজেলার বিভিন্ন স্থানে সনাতন হিন্দু সম্প্রদায়ের দোল পুর্ণিমা পুজা বিভিন্ন উদযাপিত হয়েছে। উপজেলা সদর কৃষ্ণনগর, কালীপুর আখড়া, সোনাপুর, মাঝাইর, গোবিন্দ নগর, লালারগাঁও, ফতেপুর, কলায়া, নয়াবারংকা, শক্তিয়ার খলাসহ বিভিন্ন গ্রামে শ্রী শ্রী গোবিন্দের দোল যাত্রা ও পূজা অনুষ্ঠিত হয়।
বৃহপতিবার শ্রী শ্রী গোবিন্দের দোল পুণিমা পূজার সমাপনী দিনে গোবিন্দ মূর্তি নিয়ে হরিনাম কীর্তণ সহকারে নগর পরিক্রমা করা হয়। মঙ্গলবার রাতে মেঝদান পূজার মধ্য দিয়ে বুধবার মূল পূজা হয় এবং বৃহস্পতিবার হোলি উৎসবের মধ্য দিয়ে দোল পূজার সমাপন হয়।