- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বিশ্বম্ভরপুরে ধান কাটা শ্রমিকদের মাঝে গামছা, সাবান বিতরণ

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে করচার হাওরে বোর ধান কাটার শ্রমিকদের মাঝে গামছা ও সাবান বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলার বৃহৎ করচার হাওরে বোর ধানকাটারত শ্রমিকদের মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে গামছা ও সাবান বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সমীর বিশ^াস।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা দীপক কুমার দাস, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো: শফিকুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন, উপজেলা নির্বাহী অফিসের আইসিটি টেকনিশিয়ান মো: আলাল উদ্দিন ও স্থানীয় কৃষকবৃন্দ।
এছাড়া দুপুরে উপজেলার ফতেপুর ইউনিয়নের দুরভারচর গ্রামের পাশর্^বর্তী হাওরে কৃষি বিভাগ কর্তৃক ভর্তুকীতে ক্রয় করা কৃষক জহিরুল আলমের কম্বাইন্ড হারভেষ্টার মেশিন দ্বারা ধান কাটা পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সমীর বিশ^াস ও উপজেলা কৃষি কর্মকর্তা দীপক কুমার দাশ প্রমুখ।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সমীর বিশ^াস কৃষকদের উদ্দেশ্যে বলেন, করোনা ভাইরাস নিয়ে কোন আতংক নয়, এ ব্যাপারে সবাইকে সচেতন হতে হবে। ধান কাটার আগে পরে ভাল করে সাবান দিয়ে হাত ধূতে হবে, সকলকে মাস্ক ব্যবহার করতে হবে এবং পরিষ্কার পরিছন্নভাবে থাকতে হবে। তিনি হাওরের ধান দ্রুত কাটার জন্য কৃষকদের দৃষ্টি আকর্ষণ করেন। এছাড়াও হাওরে ধান কাটাসহ করোনা সংক্রান্ত যে কোন বিষয়ে কোন সমস্যা দেখা দিলে প্রশাসনকে অবহিত করার জন্য বলেন।

  • [১]