বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুর উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির উদ্যোগে নবনির্বাচিত জেলা পরিষদ ৫ নং ওয়ার্ডের সদস্য মো. শামছুজ্জামান শাহ্ কে সংবর্র্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা শিক্ষক সমিতি মিলনায়তনে সহকারী প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপাতি আব্দুল লতিফ আখঞ্জির সভাপতিত্বে ও শিক্ষক মিনারা খাতুনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সঞ্জয় গোস্বামী।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো.হারুনুর রশিদ। অনুষ্ঠানের শুরুতেই জেলা পরিষদ ৫ নং ওয়ার্ডের নব নির্বাচিত সদস্য মো.শামছুজ্জামান শাহ কে ফুলের তোড়া দিয়ে বরণ করা হয়।
বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. হারুনুর রশিদ, নবনির্বাচিত সংবর্ধিত জেলা পরিষদ সদস্য শামছুজ্জামান শাহ্, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মো.মাহমুদুল হাসান, শিক্ষক মহিন উদ্দিন, সামছুল ইসলাম, অঞ্জন কুমার রায়, সুব্রুত মৈত্র, চমকপ্রদ চৌধুরী, অঞ্জন কুমার দে, রঞ্জিত তালুকদার, আব্দুল হাই, রায়হানা হক রুনা, মো. নবাব মিয়া, নূরুল আলম প্রমুখ।