- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বিশ্বম্ভরপুরে নানা কর্মসূচিতে শারদীয় দুর্গোৎসব পালিত

স্বপন কুমার বর্মন, বিশ্বম্ভরপুর
বিশ্বম্ভরপুর উপজেলায় শারদীয় দুর্গোৎসব বিভিন্ন কর্মসূচিতে পালিত হয়েছে। উপজেলার মোট ২২টি পূজা মন্দিরে গভীর ভাব গাম্ভির্যের মাধ্যমে ও নানা কর্মসূাচতে সপ্তমী, অষ্টমী পূজা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার বিশেষ আকর্শনীয় পূজা ছিল হাজং সম্প্রদায়ের কাইতকোনা মন্দির, জনতা বাজার মন্দির, লালারগাঁও স্কুল সংলগ্ন মন্দির, উপজেলা সদর কৃষ্ণনগর বর্ণালী পূজা মন্দির, পলাশ পূজা মন্দির, বাঘমারা কুসুম কলি মন্দির, শক্তিয়ারখলা মন্দির ।
পূজা উদযাপন পরিষদ জেলা শাখা ও বিশ্বম্ভরপুর উপজেলা শাখার নেতৃবৃন্দ উপজেলার প্রতিটি পূজা মন্দির পরিদর্শন করেন ও বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেন। পরিদর্শনদলে ছিলেন, পূজা উদযাপন পরিষদের জেলা শাখার সাধারণ সম্পাদক বিমল কুমার বনিক,পূজা বিষয়ক সম্পাদক স্বপন দাশ, সদস্য চন্দন রায়, সুজিত দে, বিশ্বম্ভরপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের আহবায়ক জীবন কৃষ্ণ দাশ, সদস্য সচিব স্বপন কুমার বর্মন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দীলিপ কুমার বর্মন, জেলা শাখার সদস্য বিনয় ভূষণ তালুকদার, সঞ্জয় তালুকদার, উত্তম প্রকাশ দাশ, জামালগঞ্জ উপজেলা শাখার নেতা পঙ্কজ পাল চৌধুরী, সাংবাদিক অঞ্জন পুরকায়স্ত, সজিব বণিক, রিন্টু দাশ, ফতেপুর ইউপি শাখার সভাপতি বিপ্লব তালুকদার, সহ সভাপতি পরিমল বর্মন, সাধারণ সম্পাদক বিজিত মৈত্র, প্রস্তাবিত যুগ্ম সাধারণ সম্পাদক বাবলু দাশ, সাংগঠনিক সম্পাদক অকিল বর্মন, সলিল তালুকদার প্রমূখ।

  • [১]