- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বিশ্বম্ভরপুরে নারীর ক্ষমতায়ন বিষয়ক সভা

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুরে প্রিপট্রাষ্ট অপরাজিতা নারীর রাজনৈতিক ক্ষমতায়ন প্রকল্পের সহযোগিতায় উপজেলা নারী উন্নয়ন ফোরামের এক সভা অনুষ্ঠিত হয়েছ। বুধবার প্রিপট্রাষ্টের উদ্যোগে উপজেলা পরিষদ কার্যালয়ে উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান ও নারী ফোরামের সভাপতি আয়েশা আক্তারের
সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়রম্যান মো. হারুনুর রশিদ  
সভায় প্রিপট্রাষ্টের পোগ্রাম অফিসার মাইনুল হোসেন ও পোগ্রাম অফিসার এম এ রাজ্জাক অপরাজিতা নারীর রাজনৈতিক ক্ষমতায়ন বিষয়ক ও নারী জনপ্রতিনিধিদের অধিকার প্রতিষ্ঠসহ নারী উন্নয়ন ফোরামের কর্মকান্ডের বিস্তারিত উপস্থাপন করেন। উক্ত সভায় উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত সংরক্ষিত আসনের মহিলা সদস্যগণ অংশ্যগ্রহণ করেন।

  • [১]