- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বিশ্বম্ভরপুরে নারীর ক্ষমতায়নে সভা

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুরে অপরাজিতা নারীর রাজনৈতিক ক্ষমতায়ন প্রকল্পের স্থানীয় পর্যায়ে নীতি নির্ধারকদের সাথে অপারাজিতাদের সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে পিপস্ট্রাস্ট ও উপজেলা নারী উন্নয়ন ফোরামের বাস্তবায়নে উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান        আয়শা আক্তার’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুন রশিদ।
মতবিনিয়ম সভায় মূলবিষয় বস্তু উপস্থাপন করে পিপস্ট্রাস্টের প্রোগ্রাম অফিসার মাঈনুল হোসেন ও এমএ রাজ্জাক, ধারনাপত্র পরিচিত পাঠ করেন বাদাঘাট (দঃ) ইউনিয়ন মহিলা সদস্য প্রতিমা রানী।
এছাড়াও বক্তব্য রাখেন, পলাশ ইউনিয়ন মহিলা সদস্য আমেনা বেগম, ধনপুর ইউনিয়ন মহিলা সদস্য মনোয়ারা বেগম, সলুকাবাদ ইউনিয়ন মহিলা সদস্য মনোয়ারা খাতুন, বাদাঘাট (দঃ) ইউনিয়ন মহিলা সদস্য আনোয়ারা খাতুন, ফতেপুর ইউনিয়ন মহিলা সদস্য আমিনা খাতুন, উপজেলা পরিষেদের ভাইস চেয়ারম্যান মো. সুলেমান তাং, পলাশ ইউনিয়ন চেয়ারম্যান মো. আব্দুল কাইয়ূম, বাদাঘাট (দঃ) ইউনিয়ন চেয়ারম্যান মো. এরশাদ মিয়া, সলুকাবাদ ইউপি চেয়ারম্যান মো. রওশন আলী, প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন, প্রেসক্লাব সম্পাদক সালেহ আহমদ, বাদাঘাট(দঃ) ইউনিয়ন সচিব ফুলেন সূত্রধর, পলাশ ইউনিয়ন সদস্য বুলবুল আহমদ।
সভায় উপস্থিত ছিলেন কৃষি কর্মকর্তা মকশুদুল হক, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) অনুকূল চন্দ্র দাস, যুব উন্নয়ন কর্মকর্তা ইকবাল হোসেন ভূঁইয়া প্রমুখ।

  • [১]