বিশ্বম্ভরপুর প্রতিনিধি
কৃষি সম্প্রসারণ বিভাগ থেকে সোনার বাংলা কৃষি যুব সমবায় সমিতির সদস্যদের মাঝে সরকারি ভাবে রবিশস্য বীজ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ কার্যালয়ে কৃষি অফিসের তত্বাবধানে বীজ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ হারুন অর রশিদ, উপজেলা নির্বাহী অফিসার তানিয়া সুলতানা, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মোকশেদুল হক, উপজেলা ভাইস চেয়ারম্যান সুলেমান তালুকদার, মহিলা ভাইস চেয়ারম্যান
আয়েশা আক্তার, উপজেলা জাতীয় পার্টির সভাপতি মো. আব্দুর রহমান, প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন, উপ-সহকারি কৃষি কর্মকর্তা আমিরুল ইসলাম প্রমুখ।
সোনার বাংলা কৃষি যুব সমবায় সমিতি লিঃ এর সভাপতি শেখ জুবায়ের ও সাধারণ সম্পাদক মন্তোষ দাস, ফতেপুর ইউনিয়নের ১৫৫ একর অনাবাদি পতিত জমিতে রবিশস্য চাষাবাদের লক্ষে সমিতির পক্ষে সরিষাসহ বিভিন্ন জাতের রবিশস্য বীজ গ্রহণ করেন।
উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ হারুন রশিদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানা ও কৃষি কর্মকর্তা মো. মোকশেদুল হক উক্ত সমিতির শিক্ষিত যুবকদের উদ্যোগকে স্বাগত এবং উপজেলার সকল পতিত জমিতে চাষাবাদের জন্য এলাকার কৃষকসহ সর্বস্তরের সকলের প্রতি আহবান জানান।