বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুর উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে অ্যাডভোকেসি ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় মিলনায়তনে এডভোকেসি ও পরিকল্পনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. সফর উদ্দিন। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আব্দুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. সাদি উর রহিম জাদীদ, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাক্তার আব্দুল্লাহহেল মারুফ ফারুকী, উপস্থিত ছিলেন প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন, পরিবার পরিকল্পনা বিভাগের পরিদর্শক, পরিদর্শিকা ও পরিবার কল্যাণ সহকারীগণ। এবারের প্রতিপাদ্য হচ্ছে, ‘পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্য সেবা গ্রহণ করি, বাল্যবিয়ে ও অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ রোধ করি’। উল্লেখ্য, ১৮ডিসেম্বর থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত সেবা সপ্তাহ চলবে।