স্টাফ রিপোর্টার
হত্যাসহ ৫টি মামলার পলাতক আসামী মনছুর আলী (৩৪) কে গ্রেফতার করেছে র্যাব- ৯ সুনামগঞ্জ এর সদস্যরা। মনছুর আলী বিশ্বম্ভরপুর উপজেলার ভাতেরটেক গ্রামের শুকুর আলীর ছেলে। র্যাব- ৯ এর সুনামগঞ্জ অফিস গণমাধ্যমে প্রেসনোট পাঠিয়ে বিষয়টি নিশ্চিত করেছে।
র্যার সূত্র জানায়, রবিবার বিকাল সোয়া ৪টায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জ কোম্পানীর একটি আভিযানিক দল ভারপ্রাপ্ত অধিনায়ক সহকারী পুলিশ সুপার আফজাল হোসেনের নেতৃত্বে বিশ্বম্ভরপুরের মনিপুুরঘাট থেকে মনছুর আলী গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মনছুর আলী ভাতেরটেক গ্রামের সিদ্দিকুর রহমান হত্যা মামলাসহ মাদক, চুরি ও একাধিক মামলার চার্জসিট ভূক্ত আসামী। সে দীর্ঘ দিন পলাতক ছিল।