- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বিশ্বম্ভরপুরে পল্লী বিদ্যুৎ সমিতির নির্বাচনে আব্দুল মান্নান বিজয়ী

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুরে বিপুুল উৎসাহ উদ্দীপনায় উৎসবমুখর পরিবেশে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পল্লীবিদ্যুৎ সমিতির ৫ নং এলাকা পরিচালক পদের নির্বাচন সম্পন্ন হয়েছে। প্রতিদ্বন্দ্বি মোট ৫জন প্রার্থীর মধ্যে আব্দুল মান্নান মাছ প্রতীকে ১১৪৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। রবিবার বিশ^ম্ভরপুর মডেল উচ্চ বিদ্যালয় একমাত্র ভোট কেন্দ্রে সকাল ৯ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন,   
বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বোর্ড ঢাকার উপ-পরিচালক শহিদুল করিম, সহযোগিতায় ছিলেন, বাপবি বোর্ডের সহকারী পরিচালক সফিকুল ইসলাম, সহকারী প্রকৌশলী জয়নাল আবেদীন প্রমুখ।
বিশ^ম্ভরপুর সাব সেন্টার পল্লী বিদ্যুৎ কেন্দ্রের এজিএম নিতিশ সাহা জানান, বিশ^ম্ভরপুর উপজেলা ৫ নং এলাকা পরিচালক নির্বাচনে মোট ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বি করেন। উপজেলায় মোট ভোটার সংখ্যা ছিল- ৪৮৮৩ জন। এর মধ্যে কাস্ট হয়েছে ২৫৮৩ টি ভোট। আব্দুল মান্নান মাছ প্রতীকে সর্বোচ্চ ১১৪৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বি প্রার্থী  সোহরাব হোসেন বৈদ্যুতিক পাখা প্রতীকে ৭৫৩ ভোট, ফজলুর রহমান বাদল ছাতা প্রতীকে ২৭০ ভোট, আবু জাফর উছমানী চেয়ার প্রতীকে ২২৭ ভোট ও মোস্তফা কামাল বৈদ্যুতিক বাল্ব প্রতীকে ১৮৭ ভোট পেয়েছেন।

  • [১]