বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুরে পানিতে পড়ে মাইনুল হক (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার বিকালে উপজেলার ফতেপুর ইউনিয়নের ফুলভরী গ্রামের মহিবুর রহমানের পুত্র মাইনুল হক (৪) বাড়ির সামনে জলাশয়ে পড়ে মৃত্যু বরণ করে। জানা যায়, বাড়ির লোকজনের অজান্তে শিশুটি পানিতে পড়ে যায়। অনেক খুজাখুজির পর সন্ধ্যার সময় বাড়ির সামনে পানিতে শিশুটির লাশ পাওয়া যায়।