- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বিশ্বম্ভরপুরে পানি সেচা শুরু

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুর উপজেলার করচার হাওরে বৃষ্টিপাতের পানিতে জলাবদ্ধতা বেরে আরো অনেক জমির ধান তলিয়ে যাচ্ছে। রবিবার দুপুরে হাওরের পানি অপসারণ করতে সেচযন্ত্র ব্যবহার উদ্বোধন করলেন এমপি অ্যাড পীর ফজলুর রহমান মিসবাহ। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জসিম উদ্দিন, জেলা  
 কৃষি সম্প্রসারণ বিভাগের অতিরিক্ত উপ-পরিচালক মীর বজলুর রশিদ, উপজেলা জাপা নেতৃবৃন্দ, স্থানীয় কৃষক জনতা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত কয়েক দিনের বৃষ্টিপাতের উপজেলার করচা হাওরের জলবদ্ধতার বেড়ে হাওরের কাচা অর্ধপাকা বোর ইরি ধান চোখের সামনে তলিয়ে যেতে দেখে কৃষকদের মাঝে হতাশা আর আহাজারি বিরাজ করছে। হাওরের সবুজ ঘেরা সোনালী ধানের মাঠ আস্তে আস্তে সাদা হয়ে আসছে, আর কৃষকদের চোখের জলে টলমল করছে। উপজেলা কৃষি অফিস জানিয়েছে এ পর্যন্ত প্রায় ১৭০ হেক্টর জমির বোর ধান পানিতে তলিয়ে গেছে।
হাওর পাড়ের কৃষকরা করচা হাওরের জলবদ্ধতার পানি সেচযন্ত্রের মাধ্যমে সরকারিভাবে অপসারণ করার জন্য দাবি করে আসছিল। এই দাবিতে হাওর পাড়ে গত শুক্রবার কৃষক জনতা মানববন্ধন করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবরে স্মারক লিপি প্রদান করে। কৃষকের ফসল রক্ষার ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জসিম উদ্দিন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. তালুত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।
শনিবার দৈনিক সুনামগঞ্জের খবরে হাওরের ফসল রক্ষায় কৃষক-জনতার মানববন্ধনের সংবাদ প্রকাশিত হওয়ার পর সুনামগঞ্জ জেলা পরিষদ প্রশাসক জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন কৃষকের পাশে থাকার অঙ্গিকার করে হাওরের জলাবদ্ধতার পানি নিষ্কাশনে সেচ খরচের জন্য ১ লক্ষ টাকা অনুদান ঘোষণা করেন।  

  • [১]