বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুর উপজেলার কৃষি বিভাগের আয়োজনে-২০১৯-২০ অর্থবছরে পারিবারিক কৃষির সবজি বাগান স্থাপনের জন্য অর্থ, বীজ ও উপকরণ বিতরণের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অর্থ ও বীজ উপকরণ বিতরণের অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার সমীর বিশ্বাস’র সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা দীপক কুমার দাস।
প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: সফর উদ্দিন। বক্তব্য রাখেন উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম।
উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ সফর উদ্দিন কৃষকদের উদ্যেশ্যে বলেন, বীজ সঠিকভাবে রোপন পূর্বক পরিচর্যা করতে হবে।
উপজেলা নির্বাহী অফিসার সমীর বিশ্বাস বলেন, করোনা ভাইরাসের কারণে দেশে অর্থনৈতিক বিপর্যয় হতে পারে তাই সরকার কৃষিতে সার্বিক উন্নয়নের জন্য বিভিন্নভাবে কৃষকদেরকে প্রণোদনা দেয়া শুরু করছেন। এরই অংশ হিসেবে আজকের এ কৃষি সবজি বাগান স্থাপনের অর্থ বীজ ও উপকরণ বিতরণ করা হচ্ছে। তাই আপনারা সঠিকভাবে তা রোপন করে পরিচর্যা করে বাগানকে বাস্তবায়ন করে তুলবেন।
কৃষি অফিস সূত্রে জানা যায় উপজেলার মোট ৩০০ কৃষক কৃষাণীর মাঝে নগদ অর্থ বীজ ও উপকরণ বিতরণ করা হবে।