বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুর উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে পারিবারিক মডেল পুষ্টি বাগান স্থাপন বিষয়ক ২ দিন ব্যাপী কৃষক-কৃষণীদের প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার প্রশিক্ষণের সমাপনীতে কৃষক-কৃষণীদের মাঝে গাছের চারা ও সবজি বীজ বিতরণ করা হয়।
২০২১-২২ অর্থ বছরে অনাবাদি পতিত জমি ও বসতবাড়ীর আঙ্গিনায় পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায় বসতবাড়ীতে পারিবারিক মডেল পুষ্টি বাগান স্থাপন বিষয়ক প্রশিক্ষনে প্রধান অতিথি ছিলেন সিলেট কৃষি সম্প্রসারন বিভাগের অতিরিক্ত পরিচালক দিলীপ কুমার অধিকারী।
উপজেলা কৃষি অফিসার মো. নয়ন মিয়ার সভাপতিত্বে ও কৃষি সম্প্রসারন অফিসার মো. মশিউর রহমানের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন সুনামগঞ্জ কৃষি সম্প্রসারন অধিদপ্তর খামার বাড়ীর উপ-পরিচালক বিমল চন্দ সোম, প্রধান প্রশিক্ষক ছিলেন জেলা প্রশিক্ষণ অফিসার মোস্তফা ইকবাল আজাদ। সহযোগিতায় ছিলেন উপজেলা উপ-সহকারি কৃষি কর্মকর্তা মো. দিদারুল আলম ও রাহুল তালুকদার। প্রশিক্ষনে মোট ৩০জন কৃষক-কৃষানী অংশ গ্রহন করেন।