বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুরে বাপাউবোর বোর ফসল রক্ষা বাঁধের সকল পিআইসিদেরকে নিয়ে উপজেলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলা পরিষদ গণমিলনায়তনে সামাজিক দূরত্ব বজায় রেখে সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা কমিটির সভাপতি সমীর বিশ্বাস। উপজেলা কমিটির সদস্য সচিব ও বাপাউবোর উপ-সহকারী প্রকৌশলী মো: মুনসুর রহমান বাঁধগুলোর বর্তমান অবস্থা তুলে ধরেন। সভায় আরো গুরুত্বপূর্ণ কথা তুলে ধরেন উপজেলা কৃষি কর্মকর্তা দীপক কুমার দাস।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা মো: শফিকুল ইসলাম থানার এসআই মো: আইনুল হক, প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন এবং উপজেলা কমিটির অন্যান্য সদস্য ও ২৬টি পিআইসির সভাপতি ও সদস্য সচিববৃন্দ।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সমীর বিশ্বাস বলেন, বৃহৎ করচার হাওরসহ বিভিন্ন হাওরে ধান কাটা শুরু হয়েছে। আবহাওয়াও খারাপ থাকায় প্রতিটি পিআইসিকে পাহাড়াদার নিয়োগ করতে হবে।